১। কোন সিমেন্টে ফ্লাইএশ থাকে? OPC না PCC সিমেন্টে?
২। সিমেন্টে ফ্লাই এশ এর কাজ কি
৩।? সিমেন্টে ফ্লাই এশ থাকা খারাপ নাকি ভাল?
৪। কত পার্সেন্ট থাকা উচিৎ?
উত্তরঃ ১। OPC means Ordinary Portland Cement and PCC means Portland Composite Cement. অর্থ বুঝা গেছে? তাহলে তো কোন সিমেন্টে ফ্লাইএশ থাকে সেটাও বুঝা যাওয়ার কথা। পরিস্কার কর বললে Ordinary মানে Ordinary, মানে সাধারন, যাতে কিছু থাকবেনা। তাহলে PCC সিমেন্টে ফ্লাইএশ থাকে।
২। সিমেন্টে কেন ফ্লাইএশ থাকে।
ক) আর্দশ মানে OPC সিমেন্টের একটা নির্দিষ্টমাত্রা পানির সাথে বিক্রিয়া করে।বাকি অংশটকু আজীবন অক্ষত অবস্থায় থেকে যায়। যা শুধু অর্থের অপচয় করে।
খ) পুরু কংক্রিটের ঢালাইয়ে যে তাপ উৎপন্ন হয়তা ধীরে ধীরে বিকিরন না করলে হিয়ার ক্র্যাক এর প্রস্থ বেশী হবে। ফলে কংক্রিট দুর্বল হবে। ফ্লাইএশ কংক্রিটের তাপ বিকিরন ধীরে করতে সাহায্য করে।
গ) ফ্লাইএশ থাকলে ফ্লোর ফিনিশিং টা সুন্দর হয়।
ত) তবে কিছু কিছু ক্ষে্ত্রে ফ্লাইএশ না থাকাই ভালো।
৪) সাধারনত সিমেন্টে ১৫~২৫% পর্যন্ত ফ্লাইএশ থাকে। তবে সেটা ৩০% থাকতে পারে।

No comments:
Post a Comment